নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ আটক ১

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ইকরামুল ইসলাম নামে এক মাদক কারবারি আটক করা

2026-11-21T17:42:59+00:00
2026-11-21T17:42:59+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ আটক ১
শার্শা (যশোর) প্রতিনিধি
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম 
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ আটক ১
যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ইকরামুল ইসলাম নামে এক মাদক কারবারি আটক করা হয়েছে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি একশ সি'সি ওয়ালটন মোটরসাইকেলও জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বেলা বারটার দিকে যশোর সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া (বাগুড়ী) ডা. মশিয়ার রহমান ডিগ্রী মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়।

আটক ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের শিরাজুল ইসলাম ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়- সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃংখলা বজায় রাখতে সার্জেন্ট মিরাজ হোসেনের নেতৃত্বে বাগুড়ী বেলতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় একজন মোটরসাইকেল আরোহীকে থামানোর জন্য সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোটরসাইকেলসহ আটক হন। পরে তার মোটরসাইকেলের বাম হাতের হ্যান্ডালে ঝুলানো একটি বাজার করা ব্যাগ থেকে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন।

নাভারণ হাইওয়ে থানার (ওসি) মো. কেরামত আলী ভোরের ডাককে জানান- আটক মাদক কারবারি ইকরামুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান- মহাসড়কে শৃঙ্খলা ও অবৈধ মালামাল পারাপার রোধে হাইওয়ে পুলিশের এ ধরনের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: