দেশের প্রথম ছানিমুক্ত জেলা হতে যাচ্ছে সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জে প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার ছানি রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম সফল হলে সিরাজগঞ্জকে

2026-11-21T15:08:00+00:00
2026-11-21T15:08:00+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
২০ হাজার রোগীর বিনা মূল্যে ছানি অস্ত্রোপচার
দেশের প্রথম ছানিমুক্ত জেলা হতে যাচ্ছে সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম 
দেশের প্রথম ছানিমুক্ত জেলা হতে যাচ্ছে সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার ছানি রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম সফল হলে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ১০ লাখ মানুষের ছানি অস্ত্রোপচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রাথমিকভাবে ১৮ থেকে ২০ হাজার রোগীর অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থের অভাবে কেউ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, চোখের আলো মানুষের অমূল্য সম্পদ। সাম্প্রতিক সহিংসতা ও আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকার মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দরিদ্র ও অসহায় মানুষের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতির মূল লক্ষ্য মানুষের সেবা করা। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে আর্থিক অসচ্ছলতা কারও চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াবে না।

চিকিৎসা ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা করেন, বিভিন্ন চক্ষুরোগের বিষয়ে পরামর্শ দেন এবং চশমার পাওয়ার নির্ণয় করেন। পরীক্ষায় ছানি শনাক্ত হওয়া রোগীদের তালিকাভুক্ত করে পর্যায়ক্রমে বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), এবং সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম প্রমুখ।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: