ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের এক্সটেনশন করতে চায় চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

কোরিয়ার ভুমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের

2026-11-21T17:36:50+00:00
2026-11-21T17:36:50+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের এক্সটেনশন করতে চায় চট্টগ্রাম ওয়াসা
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের এক্সটেনশন করতে চায় চট্টগ্রাম ওয়াসা
কোরিয়ার ভুমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের কার্যালয়ে শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে ওয়াসার সাথে কোরিয়ান সরকারের সহযোগিতায় চলমান প্রকল্প ও ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্পে সহযোগিতার বিষয়ে সৌহার্দপূর্ণ আলোচনা হয়। কোরিয়ান সরকারের সহযোগিতায় ওয়াসা দক্ষিণ চট্টগ্রামে সুপেয় পানি সরবরাহের জন্য বোয়ালখালীতে ভান্ডালজুড়ি পানি শোধনাগার স্থাপন প্রকল্প বাস্তবায়ন করেছে। বৈঠকে মূলত ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের এক্সটেনশন নিয়ে জোর দেয়া হয়।

ওয়াসা বর্তমানে ভান্ডালজুড়ি প্রকল্প ফেইজ-২ করে পানি চট্টগ্রাম মহানগরে সরবরাহ করা এবং কালুরঘাটস্থ মোহরা প্রকল্পের ফেইজ-২ প্রকল্প নিয়ে উৎপাদন দ্বিগুন করার চিন্তা করছে। এবিষয়ে কোরিয়ান সরকারের সহযোগিতা চাওয়া হলে বৈঠকে পরিচালক চোই জংওন ওয়াসার প্রকল্পসমূহে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হলে ওয়াসার পানি উৎপাদন বাড়বে এবং প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি পাবে।

আলোচনার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, কোরিয়ার সরকারের ভুমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন সহ সংশ্লিষ্টরা আমার সাথে আলোচনার জন্য এসেছেন। কোরিয়ান সরকারের সহযোগিতায় ওয়াসা দক্ষিণ চট্টগ্রামে ভান্ডালজুড়ি প্রকল্প বাস্তবায়ন করেছে। 

বর্তমানে তারা আরো প্রকল্পে সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ওয়াসার পক্ষ থেকে তাদের ভান্ডালজুড়ি ও মোহরা এক্সটেনশন প্রকল্প নেয়ার বিষয়ে আলোচনা করা হয়। এই দুই এক্সটেনশন প্রকল্পে সহযোগিতার বিষয়ে কোরিয়ান সরকারের মনোভাব ইতিবাচক। আশা করছি খুব শ্রীঘ্রই আমরা প্রকল্পগুলো নিয়ে কাজ করতে পারবো। এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারলে মহানগরে পানি সরবরাহ আরো  বাড়বে এবং ওয়াসার সক্ষমতা বৃদ্ধি পাবে।আলোচনায় আরো উপস্থিত ছিলেন ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম, আব্দুর রউফ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: