চট্টগ্রাম মহানগরে পূজারির বেশে মন্দিরে চুরির অভিযোগে দুই নারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরীতে সনাতন ধর্মালম্বীদের একটি মন্দিরে অন্নকূট উৎসবে ভক্তদের ভিড়ের মধ্যে স্বর্ণের চেইন চুরির ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

2026-11-21T17:39:00+00:00
2026-11-21T17:39:00+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম মহানগরে পূজারির বেশে মন্দিরে চুরির অভিযোগে দুই নারী গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম 
চট্টগ্রাম মহানগরে পূজারির বেশে মন্দিরে চুরির অভিযোগে দুই নারী গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীতে সনাতন ধর্মালম্বীদের একটি মন্দিরে অন্নকূট উৎসবে ভক্তদের ভিড়ের মধ্যে স্বর্ণের চেইন চুরির ঘটনায় দুই নারীকে গ্রেফতার  করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন আনোয়ারা বেগম (২৫) ও আছিয়া বেগম (২২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়। চুরির ঘটনায় ভুক্তভোগী রাসনা দাশ তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, পূজারির বেশে দুজন চুরির উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করেছিলেন। তাদের একজন ধর্মীয় পরিচয় আড়াল করতে হাতে শাখা ও কপালে সিঁদুর পরেন। নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডে শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুজনকে গ্রেফতার করা হয় বলে জানালেন চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন।

পুলিশ জানায়, আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এবং আছিয়া বেগমের বিরুদ্ধে গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি থানায় একাধিক চুরির মামলা রয়েছে। মন্দিরটিতে অন্নকূট উৎসবে কয়েক হাজারের বেশি নারী, পুরুষ ও শিশুর সমাগম হলে প্রবেশপথে ব্যাপক ভিড় তৈরি হয়। দুপুর ১টার দিকে প্রবেশপথের ভিড় ঠেলে মন্দিরে ঢুকছিলেন রাসনা দাশ ও ঝুমকি দাশ নামের দুই নারী। মন্দিরে ঢোকার পর তারা বুঝতে পারেন, তাদের গলা থেকে স্বর্ণের দুটি চেইন চুরি হয়ে গেছে। একটি ছয় আনা এবং অন্যটি সাড়ে ছয় আনা ওজনের।

ওসি ইখতিয়ার উদ্দিন বললেন, চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর শুক্রবার বিকেলে মন্দির কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। আমরা গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করি। আনোয়ারা ও আছিয়ার গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। তখনো অবশ্য দুজন মন্দির থেকে বের হননি। বিপুলসংখ্যক ভক্তের ভিড়ের মধ্য থেকে তাদের শনাক্ত করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি।একপর্যায়ে তাদের কাছে স্বর্ণের চেইন দুটি পাওয়া যায়।

চুরির কৌশল সম্পর্কে ওসি ইখতিয়ার উদ্দিন আরও বললেন, চুরির সঙ্গে জড়িত দুজনই ভিন্ন ধর্মাবলম্বী। তবে আনোয়ারা শাড়ি পরে হাতে শাঁখা ও কপালে সিঁদুর দিয়ে মন্দিরে প্রবেশ করেন। আছিয়া থ্রিপিস পরা থাকলেও আনোয়ারার সঙ্গে যাওয়ায় তাকে আলাদা করা যাচ্ছিল না। পূজারির বেশে মন্দিরে প্রবেশ করেন তারা। বেশভূষায় তাদের সন্দেহ করার মতো কিছু ছিল না।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: