স্বর্ণ, অস্ত্র ও বিপুল মাদক জব্দ, বিজিবির অভিযানে আটক ৬১৫

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ

2026-11-21T15:51:14+00:00
2026-11-21T15:51:14+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্বর্ণ, অস্ত্র ও বিপুল মাদক জব্দ, বিজিবির অভিযানে আটক ৬১৫
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম 
স্বর্ণ, অস্ত্র ও বিপুল মাদক জব্দ, বিজিবির অভিযানে আটক ৬১৫
চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

শনিবার (২১ নভেম্বর) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিজিবির রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এ ছাড়া ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০টি ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।

এ ছাড়া ২ লাখ ৩৮ হাজার ৮০৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২টি মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬টি ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবির রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পঞ্চগড় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ পুশইন প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করার কার্যক্রমও চলছে। এ ছাড়া দুর্গাপূজা ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও মানবপাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধেও বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: