পাইকগাছায় ১২০ কোটি টাকার লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ শেষ, আটকে সংযোগ সড়ক

ইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাদেশ

খুলনার পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মাণাধীন লস্কর-বাইনতলা সেতুর মূল অবকাঠামোর ৭৬ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে

2026-11-20T17:51:48+00:00
2026-11-20T17:51:48+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাইকগাছায় ১২০ কোটি টাকার লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ শেষ, আটকে সংযোগ সড়ক
ইকগাছা (খুলনা) প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম 
পাইকগাছায় ১২০ কোটি টাকার লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ শেষ, আটকে সংযোগ সড়ক
খুলনার পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মাণাধীন লস্কর-বাইনতলা সেতুর মূল অবকাঠামোর ৭৬ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭৪৯ মিটার দীর্ঘ এই সেতুর অধিকাংশ কাজ এগিয়ে গেলেও সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইকগাছা জিসি থেকে লস্কর-বাইনতলা, বগুলারচক-শুড়িখালী, ভান্ডারপোল ও গিলাবাড়ী-জিসি সড়কের ২ হাজার ৩০০ মিটার অংশের উন্নয়ন প্রকল্পের আওতায় কড়ুলিয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুটির দৈর্ঘ্য ৭৪৯ মিটার এবং প্রস্থ ৯ দশমিক ৮ মিটার বা প্রায় ৩২ ফুট। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রকল্পটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই। ২০২৩ সালের ১৩ নভেম্বর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই বছরের সেপ্টেম্বর মাসে নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল বলে জানা গেছে।

প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ পর্যন্ত সেতুর ২৪০টি পাইল ও ২৫টি আরসিসি স্প্যানের কাজ শেষ হয়েছে। বর্তমানে নদীর মাঝখানে ৭৫ মিটার দৈর্ঘ্যের স্টিল স্প্যান স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। সব মিলিয়ে মূল সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

তবে সেতুর দুই পাশে লস্কর-খড়িয়া অংশে সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রায় ৩০০ মিটার জমি অধিগ্রহণ এখনো শেষ হয়নি। এ কারণে সংযোগ সড়কের কাজ শুরু করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জমি অধিগ্রহণের জন্য ৩ ধারার নোটিশ জারির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো ৪ ধারার নোটিশ জারি হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা ক্ষতিপূরণের অর্থ পাচ্ছেন না।

চিংড়িচাষি ও জমির মালিক এসএম রেজাউল করিমসহ স্থানীয় কয়েকজন জানান, নানা জটিলতা ও সমালোচনার পর সম্প্রতি কর্তৃপক্ষ জমির মালিকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে। তবে ক্ষতিপূরণের অর্থ কবে পাওয়া যাবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট নিশ্চয়তা মেলেনি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক সাহেব আলী বলেন, ‘কাজের অগ্রগতি সন্তোষজনক। এ পর্যন্ত সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সেতুটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে আমরা প্রস্তুত। তবে ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় সংযোগ সড়কের কাজ শুরু করা যাচ্ছে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি প্রকৌশল অধিদপ্তর ও জেলা ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা যৌথভাবে দেখভাল করছে।

উপজেলা প্রকৌশলী এমএ আব্দুস সামাদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের জন্য প্রস্তুত রয়েছে। জেলা এলএ শাখা থেকে পাঠানো ফাইলটি মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে ফিরে এলে দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হবে।

সেতুটি চালু হলে পাইকগাছা ও কয়রা ছাড়াও ডুমুরিয়া, বটিয়াঘাটা, তেরখাদা এবং সাতক্ষীরার আশাশুনিসহ আশপাশের এলাকার প্রায় ছয় লাখ মানুষ সরাসরি সড়কপথে খুলনা জেলা সদরের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

বর্তমানে পাইকগাছা ও কয়রা উপজেলার মানুষকে শিববাটি সেতু হয়ে দীর্ঘ পথ ঘুরে খুলনা যেতে হয়। নতুন সেতু চালু হলে জেলা সদরে যাতায়াতে প্রায় দুই ঘণ্টার পরিবর্তে আধা ঘণ্টা সময় লাগবে বলে স্থানীয়দের প্রত্যাশা। তাঁদের মতে, সেতুটি চালু হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: