অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে মেসার্স এম এস আর ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

2026-11-20T12:22:16+00:00
2026-11-20T12:22:16+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম 
অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে মেসার্স এম এস আর ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে এক্সকাভেটর দিয়ে চুল্লির মুখ ভেঙে ফেলা হয়, যাতে ভাটাটি পুনরায় চালু করা না যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অবস্থিত ইটভাটাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভাটাটির স্বত্বাধিকারী মো. ইউনুস আলী।

পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আহম্মদের প্রসিকিউশনে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫(১) ও ১৫ ধারায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত ভাটার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জরিমানার পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রথমে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে ফেলা হয়। পরে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে চুল্লির মুখ ভেঙে দেওয়া হয়। এর মাধ্যমে ভাটাটির পুনরায় উৎপাদন কার্যক্রম চালানোর পথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পার্বত্য এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: