যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ১১ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

সারাদেশ

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। এ সময়

2026-11-20T12:37:45+00:00
2026-11-20T12:37:45+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ১১ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম 
যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ১১ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি এলিয়ন প্রাইভেটকার ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার জনপদ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, মো. ইসমাইল হোসেন ও মো. কাওছার পাটোয়ারী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে একটি এলিয়ন প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-২৯-০৬৯৩) ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। ওই দিনও তাঁরা ইয়াবার চালান নিয়ে যাত্রাবাড়ী এলাকায় আসছেন বলে তথ্য পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে ১৯ নভেম্বর রাত ৯টার দিকে অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নির্দেশনায় এবং উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালি সার্কেলের পরিদর্শক মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি দল জনপদ মোড় এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে ১১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে গাড়ির চালকের আসনে থাকা মো. ইসমাইল হোসেন (৪২) ও পাশের আসনে থাকা মো. কাওছার পাটোয়ারীকে (৪১) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ইসমাইল হোসেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত অলিউল্লাহ হক ও রমুজা বেগমের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দামপাড়া এলাকার ১ নম্বর গলি। অন্যদিকে কাওছার পাটোয়ারী একই উপজেলার খিদিরপুর গ্রামের আবদুর রউফ পাটোয়ারী ও মৃত আয়েশা বেগমের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটি ২০ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা হয়। যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ৭৮।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: