আ'লীগ ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য প্রতিমন্ত্রীর

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও

2026-11-20T15:32:02+00:00
2026-11-20T15:32:02+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
আ'লীগ ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য প্রতিমন্ত্রীর
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম 
আ'লীগ ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য প্রতিমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়। এতে দুই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রথম দিনে পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও পানি পানের মগ তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী রোববার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার চারা ও মগ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিলাম একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পান করার মগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানাচ্ছি। ভালো কাজের সঙ্গে থাকতে হবে, সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা যেন শুধু গাছের চারা গ্রহণ না করে, বরং সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নেয়।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে, সহিংসতার মাধ্যমে নিজেরাই তা প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে। এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মানুষকে নিরাপদ রাখতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দু-একজন লাফালাফি করছে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা হবে কারাগারে।

তিনি আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থিত হতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। এ দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, সহিংসতা চায় না। সরকার মানুষের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ নিশ্চিত করতে চায়।

গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককেও হত্যা করা হয়েছে। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না। দেশের মানুষকে শান্তি ও অর্থনৈতিক মুক্তি দিতে প্রয়োজনীয় সব উদ্যোগ সরকার নেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পরিকল্পনা করছেন। দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সবসময় এগিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান দেশের হাল ধরেছেন। তাঁরা দেশের মানুষের কথা ভাবেন এবং দেশের জন্য কাজ করেন। বগুড়ার সন্তানকে নিয়ে আমাদের গর্ব হয়। তাঁর পাশে থাকতে হবে, তাঁকে সমর্থন দিতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সারা বছর তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকুক—এটাই সরকারের প্রত্যাশা। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: