গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে চার বাহিনীর প্রধান

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে জেলায় পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তাঁর সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের

2026-11-20T17:04:30+00:00
2026-11-20T17:04:30+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে চার বাহিনীর প্রধান
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম 
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে চার বাহিনীর প্রধান
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে জেলায় পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তাঁর সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে চার বাহিনীর প্রধান জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের।

বর্তমানে তাঁরা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। সার্কিট হাউসে জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া পুড়িয়ে দেওয়া থানা ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোও তাঁরা পরিদর্শন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত কয়েক দিনে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা, দুটি থানা পুড়িয়ে দেওয়া এবং সংসদ সদস্য ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: