
মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে দিনটিকে স্মরণীয় করে রাখলেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে ব্যক্তিগত শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পাশাপাশি পকেট থেকে বের করেন একটি কাগজ। সেখানে মেয়ের উদ্দেশে লেখা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য।’
প্রথম দিন শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে। দিনের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। এটি টেস্ট ক্রিকেটে লিটনের অষ্টম সেঞ্চুরি।
প্রথম দিনের শেষ বলে তাওহিদ হৃদয় ১৩৭ রান করে আউট হলে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে লিটনের সঙ্গে ব্যাটিং শুরু করেন মেহেদী হাসান মিরাজ। লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ আরও সমৃদ্ধ হয়।