আট দিনে দুই সেঞ্চুরি, হৃদয়ের ব্যাটে রেকর্ডের ঝলক

স্পোর্টস ডেস্ক

খেলা

সিলেটের পর এবার জোহানেসবার্গ। আট দিনের ব্যবধানে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের

2026-11-15T21:11:50+00:00
2026-11-15T21:11:50+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
আট দিনে দুই সেঞ্চুরি, হৃদয়ের ব্যাটে রেকর্ডের ঝলক
স্পোর্টস ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম 
আট দিনে দুই সেঞ্চুরি, হৃদয়ের ব্যাটে রেকর্ডের ঝলক
সিলেটের পর এবার জোহানেসবার্গ। আট দিনের ব্যবধানে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচে অপরাজিত ২৪২ রানের ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে দিন শেষ করেছেন ১৩২ রানে অপরাজিত থেকে।

রোববার জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। কাগিসো রাবাদার গতির সামনে মাত্র ২২ রানেই প্রথম সারির তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে টেনে তোলেন ওপেনার তানজিদ হাসান তামিম ও হৃদয়। চতুর্থ উইকেটে দুজন গড়েন ৯৯ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের এটিই সর্বোচ্চ রানের জুটি।

একপর্যায়ে ১২১ রানে তিন উইকেট ছিল বাংলাদেশের। এরপর একই রানে ফিরে যান তানজিদ ও মুশফিকুর রহিম। ১০৮ বলে ১২টি চারের সাহায্যে ৬৭ রান করেন তানজিদ। অন্যদিকে, ক্রিজে নেমেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন মুশফিক। রাবাদার শিকার হন বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের সবাই।

এরপর লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন হৃদয়। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ১৯৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ঘরে ও বাইরে মিলিয়ে এটিই সর্বোচ্চ জুটি।

দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৯ রান। হৃদয় ১৩২ এবং লিটন ৮৯ রানে অপরাজিত রয়েছেন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: