সাইফকে অধিনায়ক করে রাইজিং স্টার্সের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

খেলা

এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাইফ হাসানের নেতৃত্বাধীন

2026-11-15T18:59:20+00:00
2026-11-15T18:59:50+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
সাইফকে অধিনায়ক করে রাইজিং স্টার্সের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি

এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাইফ হাসানের নেতৃত্বাধীন এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলা অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন। 

তরুণদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে, এমন আট ক্রিকেটারকে নিয়ে সাজানো হয়েছে দলটি। টেস্ট খেলার অভিজ্ঞতা আছে সাইফ হাসান, শাহাদাত হোসেন, ইয়াসির আলী ও সাব্বির রহমানের। অন্যদিকে সাদা বলের দুই সংস্করণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পারভেজ হোসেন, আফিফ হোসেন, সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।

দলে সাব্বির রহমানের অন্তর্ভুক্তি বাড়তি আগ্রহ তৈরি করেছে। দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ দলের হয়ে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন এই ব্যাটসম্যান। অন্যদিকে সাইফউদ্দিন ও আফিফের মতো পরিচিত মুখদের উপস্থিতি দলটির ব্যাটিং ও বোলিং বিভাগে অভিজ্ঞতার যোগান দেবে।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ১৯ নভেম্বর ম্যাচটি দিয়ে অভিযান শুরু করবে সাইফ হাসানের দল। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে ২৬ বা ২৭ নভেম্বর সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ ‘এ’ দল

সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: