মহাসড়কে আগুন ও ককটেল বিস্ফোরণ, ভৈরবে ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায়

2026-11-11T18:03:33+00:00
2026-11-11T18:03:33+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
মহাসড়কে আগুন ও ককটেল বিস্ফোরণ, ভৈরবে ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম 
মহাসড়কে আগুন ও ককটেল বিস্ফোরণ, ভৈরবে ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
কিশোরগঞ্জের ভৈরবে আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় স্থানীয় ১৩ জন রাজনৈতিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০০ থেকে ১৫০ জনকে।

সোমবার (৯ নভেম্বর) রাতে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান হাওলাদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি বালুর মাঠসংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাংলোর সামনে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার রাতে এসআই আবুল হাসান হাওলাদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর রেলগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি খবর পান, কয়েকজন ব্যক্তি জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে শুকনো কাপড়ের সাহায্যে দুটি টায়ারে আগুন দিয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পোড়া টায়ারের অংশবিশেষ, পোড়া কাঠ ও ককটেলের বিভিন্ন অংশ জব্দ করে। পর্যাপ্ত টর্চলাইট ও দাঁড়িয়ে থাকা গাড়ির হেডলাইটের আলোয় অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে বলেও এজাহারে দাবি করা হয়।

মামলার প্রধান আসামি কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়া (৪৬)। নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (৪৮), প্রচার সম্পাদক মো. লতিফ মিয়া (৫৫), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সবুজ মিয়া (৫০), সাধারণ সম্পাদক মজিবুর রহমান (৪৮), ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন (২৮), ঢাকা দক্ষিণ ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক জোনাঈদ বোগদাদী (২৫), ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কবির মিয়া (৫২), থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান মিয়া (৩২), সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ খা (৪৫), ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী (৪৮), ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামীম মিয়া (৪৫) এবং যুবলীগ নেতা মোহাম্মদ কুদ্দুস মিয়া (৩৮)।

এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সমর্থক, অর্থদাতা ও পরামর্শদাতা হিসেবে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, দেশের সার্বভৌমত্বে আঘাত হানা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ নাশকতার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এসআই আবুল হাসান হাওলাদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: