কুমিল্লায় মা-মেয়েকে হত্যা ও ধর্ষণের ঘটনায় আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা জেলা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা এবং তাঁর মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান

2026-11-11T15:13:55+00:00
2026-11-11T15:13:55+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুমিল্লায় মা-মেয়েকে হত্যা ও ধর্ষণের ঘটনায় আসামির মৃত্যুদণ্ড
কুমিল্লা জেলা সংবাদদাতা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা এবং তাঁর মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁকের কথা বলে তাহমিনা বেগমের বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। পরে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকেও হত্যা করেন তিনি।

এ ঘটনায় নিহতদের স্বজন তাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের পর ৯ সেপ্টেম্বর মোবারক হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

পুলিশ মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৬ সালের ২০ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের দুই মাস ১৫ দিনের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করে আদালত রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের পরিবারের সদস্যরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: