সুবর্ণচরে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আটক ১

সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে মাছবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাসান (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের

2026-11-11T15:10:44+00:00
2026-11-11T15:10:44+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সুবর্ণচরে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আটক ১
সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
সুবর্ণচরে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আটক ১
নোয়াখালীর সুবর্ণচরে মাছবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাসান (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার চেয়ারম্যান ঘাট-সোনাপুর সড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের কালামের বাড়ির মৃত আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ এলাকার গ্লোব ফিশারিজের মাছবাহী একটি পিকআপ বেপরোয়া গতিতে উত্তর দিকে জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দক্ষিণমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটিতে কোনো যাত্রী ছিলেন না। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক হাসানের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ পিকআপসহ চালককে আটক করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: