শরণখোলায় জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

সারাদেশ

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে জব্দ করে রাখা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুন লেগেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

2026-11-11T17:45:11+00:00
2026-11-11T17:45:11+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
শরণখোলায় জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম 
শরণখোলায় জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে জব্দ করে রাখা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুন লেগেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বুধবার সকালে বনরক্ষীরা শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন ভোলা নদীতে নোঙর করে রাখা কার্গোটি থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে তাঁরা শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচের অংশে কয়লার উত্তাপ থেকে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিদুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।

শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে বনরক্ষীরা সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশিয়ার ২৩০ টন কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ নয়জনকে আটক করেন। আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করে নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা কয়লার কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে নয় আসামিসহ কয়লাবোঝাই কার্গোটি শরণখোলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার আসামিরা বর্তমানে বাগেরহাট কারাগারে রয়েছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, জব্দ করা কার্গোর কয়লা শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন এলাকায় খালাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: