লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হারুন ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারুন ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ

2026-11-11T15:07:45+00:00
2026-11-11T15:07:45+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হারুন ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম 
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হারুন ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারুন ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারের দায়ে ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯-এর ৩৫ ধারায় হারুন ফার্মেসির মালিক জাবেল আহমেদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোনাই মিয়াসহ স্থানীয় ব্যবসায়ীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: