ইরান নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডা, নতুন যুদ্ধ ঘিরে মতবিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন

2026-11-11T15:03:41+00:00
2026-11-11T15:03:41+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডা, নতুন যুদ্ধ ঘিরে মতবিরোধ
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম 
ইরান নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডা, নতুন যুদ্ধ ঘিরে মতবিরোধ
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত কথোপকথন হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার আলোচনায় ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থানগত পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহের শেষ দিকে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ওই ফোনালাপ হয়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, কথোপকথনটি ছিল অত্যন্ত উত্তপ্ত ও সংঘাতপূর্ণ। একজন সূত্র একে ‘নরকসম চিৎকারের ফোনালাপ’ বলে বর্ণনা করেছেন।

তবে ফোনালাপ উত্তপ্ত হওয়ার খবর অস্বীকার করেছে নেতানিয়াহুর কার্যালয়। তাদের ভাষ্য, প্রতিবেদনটি ‘ভুয়া খবর ও সম্পূর্ণ ভিত্তিহীন’। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দুই নেতার মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও সেটি কঠিন বা উত্তপ্ত ছিল না বলে দাবি করেছেন।

এর আগে সোমবার ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। তারা নতুন করে সামরিক সংঘাতে না জড়িয়ে কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে সোমবার ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চায় না। সংঘাতের অবসানে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা এখন বেশ কম।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে আবার শুরু করার প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তাঁর মতে, অর্থনৈতিক চাপের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হচ্ছে। তবে ইরান মার্কিন নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: