যশোরে ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, যশোর ক্যাম্প।মঙ্গলবার (১০

2026-11-10T19:45:41+00:00
2026-11-10T19:45:41+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
যশোরে ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম 
সংগৃহীত ছবি

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, যশোর ক্যাম্প।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে শার্শা থানার শ্রীকোনা গ্রামে মহেষভাঙ্গা খালের পাশে চতুর আলীর খড়ের গাদায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩২) এবং শহিদ আলীর ছেলে মো. মহিনুর ইসলাম (৩৩)।

এসআরবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা আলামতসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: