সিংড়ায় অবৈধ সৌঁতিজালের ৬টি অবকাঠামো ধ্বংস

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে অবৈধভাবে স্থাপন করা সৌঁতিজালের ছয়টি অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামারী

2026-11-10T18:21:55+00:00
2026-11-10T18:21:55+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিংড়ায় অবৈধ সৌঁতিজালের ৬টি অবকাঠামো ধ্বংস
সিংড়া (নাটোর) সংবাদদাতা
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম 
সিংড়ায় অবৈধ সৌঁতিজালের ৬টি অবকাঠামো ধ্বংস
নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে অবৈধভাবে স্থাপন করা সৌঁতিজালের ছয়টি অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের নুরপুর, কালিনগর ও বিলদহর এলাকায় আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানে অবৈধ সৌঁতিজালের ছয়টি অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নদীতে এ ধরনের জাল স্থাপনের ফলে মাছের স্বাভাবিক চলাচল ও পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: