নান্দাইলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের নান্দাইলে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার

2026-11-10T18:27:48+00:00
2026-11-10T18:27:48+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
নান্দাইলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম 
নান্দাইলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
ময়মনসিংহের নান্দাইলে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরভেলামারি পুরাতন গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চারজনকে আসামি করে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন চরভেলামারি গ্রামের শমসের আলীর ছেলে আনিছ মিয়া (৩৫) এবং হিরন মিয়ার ছেলে রিপন মিয়া (৪০)। তাঁরা দুজনই বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি চক্র দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অভিযুক্ত ব্যক্তিরা হলেন নাজিম উদ্দিনের ছেলে ইলিয়াস মিয়া (৩৫) ও মো. হৃদয় মিয়া (৩০), আব্দুল লতিফের ছেলে সোহাগ মিয়া (৩৮) এবং বোরহান উদ্দিনের ছেলে মো. নাঈম মিয়া (২৮)।

সম্প্রতি তাঁদের মাদক ব্যবসায় বাধা দেন স্থানীয় যুবক আনিছ মিয়া ও অন্য এলাকাবাসী। এর জেরে ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে চরভেলামারি পুরাতন গুদারাঘাট এলাকায় অতর্কিত হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আনিছ ও রিপন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত আনিছ মিয়ার ছোট ভাই মনিরুজ্জামান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: