দলের কার্যক্রমের পাশাপাশি প্রচারণাও নিষিদ্ধ আওয়ামী লীগের : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির পক্ষে প্রচারণা চালানোও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান

2026-11-10T17:19:20+00:00
2026-11-10T17:19:20+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
দলের কার্যক্রমের পাশাপাশি প্রচারণাও নিষিদ্ধ আওয়ামী লীগের : তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম 
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির পক্ষে প্রচারণা চালানোও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, দলটির কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনে প্রকাশনা থেকে শুরু করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, দলটির বিরুদ্ধে অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নতুন নয়। তাঁর দাবি, দলটির প্রতিষ্ঠালগ্ন থেকেই এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১২ মে বাংলাদেশ গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে দলটির যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি উল্লেখ রয়েছে।

সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ এ বিষয়ে সতর্ক রয়েছেন। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো অভিযুক্ত ব্যক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় গ্রেপ্তারও করা হয়েছে।

রাতের বেলায় বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া, যানবাহনে আগুন লাগানো কিংবা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনা ঘটিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত সরে যেতে পারে। তবে তাঁর মতে, এ ধরনের ঘটনা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের অভিযোগকেই সামনে নিয়ে আসছে।

তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতা হিসেবে যাঁকে দায়ী করা হচ্ছে এবং যিনি বর্তমানে পলাতক, তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। জনগণও এই বিচার দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না দাবি করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণের পরিকল্পনা সরকারের নেই।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: