মাধবপুরে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিলের প্রতিবাদে মাঠে ছাত্রদল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে এক রাতে পৃথক দুটি স্থানে যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে

2026-11-10T13:53:35+00:00
2026-11-10T13:53:35+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাধবপুরে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিলের প্রতিবাদে মাঠে ছাত্রদল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের মাধবপুরে এক রাতে পৃথক দুটি স্থানে যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছে মাধবপুর পৌর ছাত্রদল।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া ও বেজুরার মধ্যবর্তী স্থানে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। একই সময়ে আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর থেকে মাধবপুর পৌরসভার অংশে সড়কেও যুবলীগের আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়। পৃথক স্থানে মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং মশাল মিছিলে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মেধা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আফজাল পাঠান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসান আহমেদ সেজান, জুয়েল আহমেদ সাব্বির, মো. ইমন খান ও ইমরান আহমেদ দীপু।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেন কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: