লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুল্লা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক রুপম গোপকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৮ নভেম্বর) দিবাগত

2026-11-09T13:57:30+00:00
2026-11-09T13:57:30+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম 
লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাইয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুল্লা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক রুপম গোপকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের কানু গোপের ছেলে।

লাখাই থানা সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে এবং লাখাই থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হওয়ায় রুপম গোপকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) তাঁকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: