সান্তোসের ক্ষমতাকাঠামোয় বড় পদে নেইমারের বাবা, দায়িত্ব নিলেন সিইও হিসেবে

স্পোর্টস ডেস্ক

খেলা

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে এলেন নেইমারের বাবা নেইমার সিনিয়র। তাঁকে ক্লাবটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ

2026-11-07T15:31:43+00:00
2026-11-07T15:31:43+00:00
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
খেলা
সান্তোসের ক্ষমতাকাঠামোয় বড় পদে নেইমারের বাবা, দায়িত্ব নিলেন সিইও হিসেবে
স্পোর্টস ডেস্ক
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম 
সান্তোসের ক্ষমতাকাঠামোয় বড় পদে নেইমারের বাবা, দায়িত্ব নিলেন সিইও হিসেবে
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে এলেন নেইমারের বাবা নেইমার সিনিয়র। তাঁকে ক্লাবটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার এ নিয়োগের খবর প্রকাশ্যে আসে। নতুন দায়িত্বে তিনি সরাসরি ক্লাবের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে কাজ করবেন।

প্রাথমিক চুক্তি অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৬১ বছর বয়সী এই ব্যবসায়ী। আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো তেইসেইরা পুনর্নির্বাচিত হলে নেইমার সিনিয়রের চুক্তির মেয়াদ ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বাড়বে।

সাংবাদিক লুকাস মুসেত্তি প্রথম এ নিয়োগের খবর প্রকাশ করেন। পরে ইএসপিএন ব্রাজিলও বিষয়টি নিশ্চিত করে। ক্লাবের নেতৃত্ব কাঠামোয় প্রেসিডেন্টের ঠিক পরের অবস্থানেই থাকবেন নেইমার সিনিয়র।

এই নিয়োগকে বর্তমান ক্লাব প্রশাসনের প্রতি নেইমারের পরিবারের সমর্থনের প্রকাশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। তবে তেইসেইরা এখনো ১২ ডিসেম্বরের নির্বাচনে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।

নতুন দায়িত্ব পেলেও ক্লাবের ফুটবল কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করবেন না নেইমার সিনিয়র। এ বিভাগের পূর্ণ দায়িত্ব আগের মতোই ফুটবল পরিচালক আলেক্সান্দ্রে মাত্তোসের হাতে থাকবে।

নিয়োগের বিষয়ে সান্তোসের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, নেইমার সিনিয়র ক্লাবের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। ফুটবল, বিপণন এবং নতুন বাণিজ্যিক উদ্যোগসহ ক্লাবের বিভিন্ন বিভাগের কার্যক্রম তদারকিতে ভূমিকা রাখবেন তিনি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: