হাসানের জোড়া আঘাতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

খেলা

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বল হাতে ঝলক দেখালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে

2026-11-06T12:03:56+00:00
2026-11-06T12:03:56+00:00
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
খেলা
হাসানের জোড়া আঘাতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম 
হাসানের জোড়া আঘাতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বল হাতে ঝলক দেখালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছেন তিনি। হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল, তবে রিভিউয়ের কল্যাণে শেষ পর্যন্ত বেঁচে যান জোশুয়া বিশপ।

প্রথম দিনের প্রায় পুরোটা সময় বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আমির জাঙ্গু। ১১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্যাটার। দ্বিতীয় দিনেও জাস্টিন গ্রিভসকে সঙ্গে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি।

তবে নতুন বল হাতে নিয়েই দৃশ্যপট বদলে দেন হাসান মাহমুদ। ইনিংসের শুরুতে অফ স্টাম্পের বাইরে পিচ করা বল ভেতরে ঢুকিয়ে জাঙ্গুকে বোল্ড করেন তিনি। পরের বলেই বাড়তি বাউন্সে পরাস্ত করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে। পরপর দুই বলে দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা।

হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয় হাসানের সামনে। পরের বলেই নতুন ব্যাটার জোশুয়া বিশপকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। আম্পায়ার আসিফ ইয়াকুব বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দিলেও রিভিউ নিয়ে রক্ষা পান বিশপ। রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার আগে তাঁর ব্যাটে হালকা স্পর্শ করেছিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৮৯ রান। জাস্টিন গ্রিভস ৫১ এবং জোশুয়া বিশপ ১৫ রান নিয়ে ব্যাট করছেন।

ওয়েস্ট ইন্ডিজের ছয়টি উইকেটের সব কটিই নিয়েছেন বাংলাদেশের দুই পেসার। হাসান মাহমুদ চারটি এবং তাসকিন আহমেদ দুটি উইকেট শিকার করেছেন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: