গোড়ালির চোটে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, নেওয়া হলো হাসপাতালে

স্পোর্টস ডেস্ক

খেলা

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামকে। বাম গোড়ালিতে গুরুতর

2026-11-06T12:59:40+00:00
2026-11-06T12:59:40+00:00
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
খেলা
গোড়ালির চোটে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, নেওয়া হলো হাসপাতালে
স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামকে। বাম গোড়ালিতে গুরুতর চোট পাওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এই বাঁহাতি ব্যাটারকে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৭৭.১তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলে ক্যারিবীয় ব্যাটার জাঙ্গুর খেলা একটি শট ঠেকাতে সীমানার দিকে ছুটে যান সাদমান। নিচু হয়ে বল থামানোর চেষ্টা করার সময় হঠাৎ তাঁর বাম পা মাটিতে আটকে যায়। এতে মুচকে যায় গোড়ালি। তীব্র ব্যথায় সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন তিনি।

সাদমানের অবস্থা দেখে দ্রুত মাঠে ছুটে যান দলের চিকিৎসক ও সাপোর্ট স্টাফরা। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাঁর বাম পায়ের জুতা খুলে পরীক্ষা করেন চিকিৎসাকর্মীরা। ব্যথায় কাতরাতে দেখা যায় বাংলাদেশি এই ওপেনারকে।

একপর্যায়ে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তাঁর চোটের প্রকৃতি ও গুরুতর অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: