আর্জেন্টিনার রেকর্ড ভেঙে বিশ্বে শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

খেলা

ফুটবল মাঠে নজিরবিহীন সংঘর্ষের সাক্ষী হলো ব্রাজিল। দেশটির অনূর্ধ্ব-২০ রাজ্য চ্যাম্পিয়নশিপে উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে মোট ৫৩ জনকে লাল

2026-11-05T17:15:21+00:00
2026-11-05T17:15:21+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
খেলা
এক ম্যাচে ৫৩ লাল কার্ড
আর্জেন্টিনার রেকর্ড ভেঙে বিশ্বে শীর্ষে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম 
ফাইল ছবি
ফুটবল মাঠে নজিরবিহীন সংঘর্ষের সাক্ষী হলো ব্রাজিল। দেশটির অনূর্ধ্ব-২০ রাজ্য চ্যাম্পিয়নশিপে উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে মোট ৫৩ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। এর মধ্য দিয়ে ভেঙে গেছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ২০১১ সালে গড়া এক ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড।

ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মিনাস জেরাইস ফুটবল ফেডারেশনের প্রকাশিত রেফারির ম্যাচ রিপোর্টে ৫৩ জনকে বহিষ্কারের তথ্য উঠে এসেছে। মামোরে ৩-১ গোলে ম্যাচ জেতার পর যোগ করা সময়ের নবম মিনিটে দুই দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রতিবেদন অনুযায়ী, গোল উদযাপনের সময় মামোরের এক খেলোয়াড় প্রতিপক্ষের বেঞ্চের দিকে উসকানিমূলক অঙ্গভঙ্গি করেন। এতে ক্ষুব্ধ হয়ে উবেরলান্দিয়ার এক কোচিং স্টাফ মাঠে ঢুকে ওই খেলোয়াড়কে ধাক্কা দেন। এরপরই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।

সংঘর্ষের সময় খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে কিল-ঘুষি ও লাথি বিনিময়ের ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, রেফারি ফার্নান্দো পাত্রিক মোদেস্তো তাৎক্ষণিকভাবে মাঠে উপস্থিত সবাইকে লাল কার্ড দেখাতে পারেননি। পরে ম্যাচ রিপোর্টে উবেরলান্দিয়ার ২৪ জন এবং মামোরের ২৯ জনকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।

বহিষ্কৃত ৫৩ জনের মধ্যে ৪৩ জন খেলোয়াড়, আটজন কোচিং স্টাফ এবং দুইজন ক্লাব কর্মকর্তা রয়েছেন।

তবে ম্যাচে উত্তেজনা শুরু হয়েছিল আরও আগে। ৫২ মিনিটে উবেরলান্দিয়ার এক খেলোয়াড় লাল কার্ড দেখলে ক্ষুব্ধ হয়ে ক্লাবটির তিন কর্মকর্তা মাঠে প্রবেশ করেন। এ সময় তারা রেফারিকে প্রাণনাশের হুমকি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার পর প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে।

ম্যাচের শেষ দিকে বলবয় ও স্টাফদের মধ্যেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ড্রেসিংরুমে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের একটি ম্যাচে অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের পর ৩৬ জনকে লাল কার্ড দেখানো হয়েছিল। দীর্ঘদিন ধরে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড হিসেবে পরিচিত ছিল সেই ঘটনা। এবার ব্রাজিলের ম্যাচে ৫৩ জন বহিষ্কারের মধ্য দিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেল।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: