বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট অডিট দল

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) এভিয়েশন সিকিউরিটি অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। অডিট শেষে প্রতিনিধিদলের সম্মানে বাংলাদেশ বেসামরিক বিমান

2026-11-07T10:58:39+00:00
2026-11-07T10:58:39+00:00
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
বিবিধ
আইকাওর এভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন
বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট অডিট দল
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) এভিয়েশন সিকিউরিটি অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। অডিট শেষে প্রতিনিধিদলের সম্মানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে গতকাল এক নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি; বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং আইকাও অডিট দলের সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আইকাও অডিট দলের প্রধান ক্যালাম লুইস ভাইন বাংলাদেশের এভিয়েশন নিরাপত্তাব্যবস্থার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আগের তুলনায় বাংলাদেশের বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এবারের অডিটে বড় ধরনের কোনো নিরাপত্তা উদ্বেগ (Major Security Concern) পাওয়া যায়নি। নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে বেবিচক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নেওয়া উদ্যোগ এবং আন্তসংস্থার সমন্বিত প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত আইকাওর অডিট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বর্তমান সরকার দেশের এভিয়েশন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, এবারের অডিট সফলভাবে সম্পন্ন করার পেছনে বেবিচক, এভিয়েশন সিকিউরিটি বিভাগ এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রস্তুতি ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে বেবিচক চেয়ারম্যানের নিবিড় তদারকি, নিয়মিত পর্যালোচনা সভা এবং কার্যকর দিকনির্দেশনার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে অডিট কার্যক্রমে সহযোগিতা ও গঠনমূলক পর্যবেক্ষণের জন্য আইকাও প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আইকাও সদর দপ্তরের অডিট দলের প্রধান ও যুক্তরাজ্যের নাগরিক ক্যালাম লুইস ভাইন ছাড়াও দলের সদস্য শ্রীলঙ্কার পাঠবেরিয়া আপ্পুহামিলাগে জয়কান্তা, ফিলিপাইনের আলেসান্দ্রা অ্যারেনাস এবং সিঙ্গাপুরের শেখ আবদুল্লাহ বিন আব সুকর উপস্থিত ছিলেন।

বেবিচক জানিয়েছে, আইকাওর নির্দেশনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও আধুনিক, কার্যকর ও টেকসই করতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: