সেন্টমার্টিনে পর্যটকদের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

সেন্টমার্টিনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পর্যটকবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উচ্চগতিসম্পন্ন

2026-11-06T11:54:42+00:00
2026-11-06T11:54:42+00:00
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
বিবিধ
সেন্টমার্টিনে পর্যটকদের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল জোরদার
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম 
সংগৃহীত ছবি
সেন্টমার্টিনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পর্যটকবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উচ্চগতিসম্পন্ন বোটের মাধ্যমে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দায়িত্ব পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বিআইডব্লিউটিএর নুনিয়াছড়া ঘাট থেকে সেন্টমার্টিন পর্যন্ত পর্যটকবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। উচ্চগতিসম্পন্ন বোটের মাধ্যমে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি যাত্রাপথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে কোস্ট গার্ডের জাহাজ ও বোট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে পর্যটক ও যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতেও কোস্ট গার্ড সদস্যরা তৎপর রয়েছেন।

সেন্টমার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ সুরক্ষা, নিরাপদ সমুদ্রযাত্রা নিশ্চিত করা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের নিরাপত্তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ ছাড়া জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা: লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন (এক্স), বিএন।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: