জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

২০০৯ সালে খুলনার সোনাডাঙ্গা থানায় সংঘটিত চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৭-এর

2026-11-06T11:28:07+00:00
2026-11-06T11:28:07+00:00
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
বিবিধ
জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:২৮ এএম 
সংগৃহীত ছবি
২০০৯ সালে খুলনার সোনাডাঙ্গা থানায় সংঘটিত চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিমের (৫০) বাবার নাম হোসেন আলী। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেনে।

এসআরবি ফোর্সেস জানায়, সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় জসিমকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

সংস্থাটি আরও জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি ফোর্সেস।

গ্রেপ্তারের পর জসিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: