সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনী ‘জোনাব বাহিনী’র প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল।
এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল। অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনী ‘জোনাব বাহিনী’র প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকার মৃত কেরামত আলীর ছেলে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।