
হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গত ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের ইতিহাস, ঐতিহ্য ও অর্জনকে স্মরণীয় করে রাখতে সাজানো হয়েছে দিনব্যাপী কর্মসূচি। দিনের শুরুতে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এতে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন। র্যালি শেষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও উল্লেখযোগ্য অর্জন ন