দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

শিক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী

2026-11-04T17:06:50+00:00
2026-11-04T17:06:50+00:00
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
এইচএসসি ও সমমান
দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম 
সংগৃহীত ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এসব শিক্ষার্থীর সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়া যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: