শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনের নির্দেশ মাউশির

স্টাফ রিপোর্টার

শিক্ষা

আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি পালনে দেশের সব শিক্ষাপ্রষ্ঠানে জরুরি

2026-11-03T19:40:25+00:00
2026-11-03T19:40:25+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনের নির্দেশ মাউশির
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম 
ফাইল ছবি
আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি পালনে দেশের সব শিক্ষাপ্রষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

এ ছাড়া অন্য এক চিঠিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে। 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন নির্ধারিত থাকলেও বর্ষপঞ্জি অনুযায়ী এ বছর ৭ নভেম্বর পড়ছে শনিবার। স্বাভাবিক নিয়মেই শনিবার সরকারি চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটির দিন।

তবে অধিদপ্তরের নতুন এই নির্দেশনা অনুযায়ী বিশেষ কর্মসূচি, পতাকা উত্তোলন, আলোচনা সভা ও প্রতিযোগিতায় অংশ নিতে ওই দিন শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হচ্ছে। ফলে নির্ধারিত সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: