এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল

2026-10-31T12:31:45+00:00
2026-10-31T12:31:45+00:00
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষা
এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৩১ পিএম 
সংগৃহীত ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের সারসংক্ষেপে এ তথ্য উঠে এসেছে। এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২৯৩টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।

শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সারাদেশে একযোগে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় পরীক্ষার ফলাফলের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত ২১ বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর কোনো বছর পাসের হার এত নিচে নামেনি।

ফলে সামগ্রিক পাসের হার কমার পাশাপাশি শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধিও এবারের এইচএসসি ও সমমানের ফলাফলে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: