রাবিতে আন্তর্জাতিক আইন সম্মেলন শুরু, দুই দিনে উপস্থাপিত হবে ১২৪টি গবেষণাপত্র

রাবি সংবাদদাতা

শিক্ষা

‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে

2026-10-30T17:17:57+00:00
2026-10-30T17:17:57+00:00
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিক্ষা
রাবিতে আন্তর্জাতিক আইন সম্মেলন শুরু, দুই দিনে উপস্থাপিত হবে ১২৪টি গবেষণাপত্র
রাবি সংবাদদাতা
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম 
সংগৃহীত ছবি
‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। এতে চারটি একাডেমিক সেশনে ১২৪টি গবেষণাপত্র উপস্থাপনের আয়োজন রাখা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

সম্মেলনে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক বেগম আসমা সিদ্দীকা। ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী বলেন, সম্মেলনের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। সার্বভৌমত্বের পরিবর্তনশীল ধারণা, মানবিক মর্যাদার সুরক্ষা এবং ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে আইনের ভূমিকা নিয়ে আলোচনার জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে কোনো সমস্যা আর একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। তাই সার্বভৌমত্বের অর্থ শুধু স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া নয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়ার দায়িত্বও। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বা আইন কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না। এ সম্মেলনের আলোচনা সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানে নতুন দিকনির্দেশনা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, সশস্ত্র সংঘাত, বিশ্বায়ন, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও বৈষম্যের মতো চ্যালেঞ্জের সময়ে ন্যায়বিচার, শান্তি, জবাবদিহি ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ সম্মেলন আইন বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময় এবং সমসাময়িক আইনি সমস্যার সমাধান খোঁজার সুযোগ তৈরি করেছে।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বাংলাদেশের ঐতিহাসিক যাত্রায় জাতীয় সার্বভৌমত্ব ও সাংবিধানিক নীতির গুরুত্ব রয়েছে। দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও আইন বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ সম্মেলন জ্ঞান বিনিময়ের নতুন পরিসর তৈরি করবে এবং সমসাময়িক আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান খুঁজতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, বিশ্বায়ন, সশস্ত্র সংঘাত, প্রযুক্তির অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও পরিবর্তনশীল আন্তর্জাতিক সম্পর্ক সার্বভৌমত্ব, মানবতা ও আইনের ধারণাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এসব বিষয়ে কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ খুঁজে পেতে একাডেমিক আলোচনা ও আন্তবিভাগীয় গবেষণা প্রয়োজন। সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও আলোচনা জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, মানবাধিকার ও আইনের শাসনের সম্পর্ক বুঝতে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক বেগম আসমা সিদ্দীকার সভাপতিত্বে প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ল স্কুলের প্রফেসর ইমেরিটাস ড. মো. রফিকুল ইসলাম এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের আইন অনুষদের অধ্যাপক দাতিন মেরি জর্জ।

প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মু. নসরুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, বিচারক, আইন পেশাজীবী, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: