নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

বিবিধ

নড়াইলের নড়াগাতীতে চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. নজরুল ইসলামকে (৫০) যশোর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। মঙ্গলবার

2026-11-04T12:31:46+00:00
2026-11-04T12:31:46+00:00
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
বিবিধ
নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার
যশোর প্রতিনিধি
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম 
সংগৃহীত ছবি

নড়াইলের নড়াগাতীতে চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. নজরুল ইসলামকে (৫০) যশোর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে যশোর শহরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নজরুল ইসলাম যশোরের কোতোয়ালী মডেল থানার বারান্দিপাড়া এলাকার মৃত আশিকের ছেলে। এসআরবি-৬-এর সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ ও অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে সৌরবিদ্যুতের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামের বাসিন্দা নুর আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়।

পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় নুর আরাফাতকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নজরুল ইসলাম এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের পর নজরুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: