কীটনাশক স্প্রে ছাড়াই বিষমুক্ত আলু উৎপাদনে কাজ করছে মালিক সীডস

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

বিবিধ

নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় কীটনাশকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত আলু উৎপাদনে কাজ করছে এ

2026-11-03T12:56:31+00:00
2026-11-03T12:56:31+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
বিবিধ
কীটনাশক স্প্রে ছাড়াই বিষমুক্ত আলু উৎপাদনে কাজ করছে মালিক সীডস
কালাইয়ে কৃষকদের সচেতন করতে আলোচনা সভা
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি

নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় কীটনাশকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত আলু উৎপাদনে কাজ করছে এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেড। উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষকদের লাভবান করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এ লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নুনুজ বাজারে এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের আয়োজনে এবং ডিলার আব্দুল হাকিম ট্রেডার্সের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি বলেন, অধিক ফলনের আশায় জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না। মাটির পুষ্টি চাহিদা বিবেচনায় সঠিক মাত্রায় সার ব্যবহার করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ থেকে বিরত থেকে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন হতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক বলেন, ১৯৬৯ সাল থেকে প্রতিষ্ঠানটি কৃষকদের পাশে থেকে কাজ করছে। বিষমুক্ত আলু উৎপাদনে নিজস্ব প্রকল্পের আওতায় ইতোমধ্যে পাঁচ শতাধিক কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সরবরাহ করা কয়েকটি জাতের বীজ আলুতে রোগবালাইয়ের আক্রমণ না থাকায় সেসব আলু চাষে কীটনাশক স্প্রে করার প্রয়োজন হয় না।

তিনি আরও বলেন, নেদারল্যান্ডসের বিশ্বখ্যাত এগ্রিকো কোম্পানি থেকে আমদানি করা বিভিন্ন জাতের পাশাপাশি ‘এলুয়েট’ জাতের আলু কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। সঠিক পরিচর্যা ও পরিমিত সার ব্যবস্থাপনার মাধ্যমে এ জাতের আলু চাষে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের লাভবান করার পাশাপাশি ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ কৃষকদের মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণের পরামর্শ দেন। তিনি বলেন, রোগবালাই শনাক্ত না করে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করা উচিত নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের বিজনেস ম্যানেজার আবিদ রহমান, সহকারী ব্যবস্থাপক মুছা আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল ইসলাম, শরিফুল ইসলাম ও রুবেল হোসেন এবং প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ তুষার আহমেদসহ স্থানীয় কৃষকেরা।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: