
রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।