বুয়েটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৫০ বছর পূর্তি বা সার্ধশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ১৪তম গ্র্যান্ড রিইউনিয়নের অনলাইন নিবন্ধন পোর্টাল উদ্বোধন করা

2026-11-03T17:57:41+00:00
2026-11-03T17:57:41+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
বিবিধ
বুয়েটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধন শুরু
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৫০ বছর পূর্তি বা সার্ধশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ১৪তম গ্র্যান্ড রিইউনিয়নের অনলাইন নিবন্ধন পোর্টাল উদ্বোধন করা হয়েছে। আগামী ৬ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এই পুনর্মিলনী আয়োজনের কথা রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বুয়েট ক্যাম্পাসে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যালয়ের সেমিনার কক্ষে পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সাবেক ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ এবং বর্তমান ভারপ্রাপ্ত ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মোতালেব।

এ ছাড়া উপস্থিত ছিলেন গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির সদস্যসচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান এবং বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রকৌশলী আতিকুর রহমান ভূঁইয়া পিনু।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী আব্দুর রউফ বলেন, “বুয়েটের সার্ধশতবার্ষিকী আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা হাজারো বুয়েট অ্যালামনাই যাতে অত্যন্ত সহজে ও নির্বিঘ্নে এই মহামিলনমেলায় অংশ নিতে পারেন, সেজন্যই এই আধুনিক ও স্বয়ংক্রিয় অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল চালু করা হলো।”

অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, অনলাইন পোর্টাল চালুর ফলে দেশ-বিদেশে অবস্থানরত বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনপ্রক্রিয়া সহজ হবে। সবার সম্মিলিত অংশগ্রহণে ১৫০ বছর পূর্তির আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলেও তাঁরা প্রত্যাশা করেন।

উদ্বোধনের পর থেকেই বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা গ্র্যান্ড রিইউনিয়নে অংশ নিতে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ওয়েবসাইট: https://alumni.buet.ac.bd/


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: