ওমান উপকূলে ভারতীয় কার্গো জাহাজে হামলা, এক নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

2026-11-03T12:39:10+00:00
2026-11-03T12:39:10+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ওমান উপকূলে ভারতীয় কার্গো জাহাজে হামলা, এক নাবিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম 
ওমান উপকূলে জাহাজে হামলার পর ধোঁয়া উঠছে। পুরোনো ছবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে থাকা ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৩ জনকে উদ্ধার করেছে ওমানের কোস্টগার্ড।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ নভেম্বর ‘এমএসভি আল জুসুফি’ নামের বহুমুখী সহায়তাকারী জাহাজটি ওমান উপকূল দিয়ে চলাচলের সময় অজ্ঞাত একটি আকাশযানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

ভারতের কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামলায় গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধর নাহিম আজিজ আহত হন এবং পরে মারা যান।

পোস্টে মন্ত্রী লেখেন, জাহাজটিতে থাকা ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৩ জনকে ওমানের কোস্টগার্ড নিরাপদে উদ্ধার করেছে। একজন নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে ভারতের জাহাজ চলাচল মন্ত্রণালয় এবং ওমানে অবস্থিত দেশটির দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। জীবিত নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং নিহতের মরদেহ প্রত্যাবাসনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

তবে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার মধ্যে নতুন এ ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে উপসাগরীয় জলসীমায় জাহাজ চলাচলের ঝুঁকি বেড়েছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপসাগরীয় জলসীমায় জাহাজ ও ট্যাংকারে হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত ২২ জন ভারতীয় নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনই নাবিক।

সূত্র: এনডিটিভি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: