হরমুজ ও কেশম দ্বীপে একসঙ্গে তিন মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ও কেশম দ্বীপের কাছে তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির

2026-11-03T12:32:12+00:00
2026-11-03T12:33:21+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ ও কেশম দ্বীপে একসঙ্গে তিন মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ০৩.১১.২০২৬ ১২:৩৩ পিএম
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালি ও কেশম দ্বীপের কাছে তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির ভাষ্য অনুযায়ী, এর মধ্যে দুটি গোয়েন্দা ড্রোন ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার মাধ্যমে এবং একটি এমকিউ-৯ ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে।

মেহর নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের উন্নত ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে কেশম দ্বীপের দক্ষিণে দুটি মার্কিন এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়। এ নিয়ে এ ধরনের আটক মার্কিন ড্রোনের সংখ্যা চারটিতে দাঁড়িয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, এসব ড্রোন ব্যবহার করেও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে সফল হয়নি। ঘটনাটিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের জন্য পরাজয়ের তালিকায় নতুন সংযোজন বলেও উল্লেখ করেছে তারা।

অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি উন্নত মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।

বাহিনীটির জনসংযোগ দপ্তরের দাবি, এটি তাদের ভূপাতিত করা এ ধরনের ৫৫তম ড্রোন। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় পরিচালিত অ্যারোস্পেস ফোর্সের নতুন উন্নত প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্যবস্তু করে।

সূত্র: মেহর নিউজ



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: