মনোহরদীতে এ্যাবের উদ্যোগে নদে পোনা মাছ অবমুক্ত

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

সারাদেশ

নরসিংদীর মনোহরদীতে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) পুরাতন ব্রহ্মপুত্র

2026-10-31T13:41:53+00:00
2026-10-31T13:41:53+00:00
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
মনোহরদীতে এ্যাবের উদ্যোগে নদে পোনা মাছ অবমুক্ত
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম 
সংগৃহীত ছবি

নরসিংদীর মনোহরদীতে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পুরাতন ব্রহ্মপুত্র নদের সিঙ্গুয়া ঘাট ও খিরাটী ব্রিজ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি, অর্জুনচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সবুজ, আসাদনগর ডিএম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. জহিরুল হক, চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জিলুর রহমান, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া, সদস্যসচিব রায়হান উদ্দিন বাচ্চু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার।

এ ছাড়া উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ইমরান আহমেদ, সফিউল ইসলাম বাবু, আলম ও রানা এবং মনোহরদী পৌরসভা কৃষকদলের নেতাকর্মীরা।

আয়োজকেরা জানান, নদ-নদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।

পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করেন নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবির।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: