পাঁচ বছরেই ক্ষমতার লক্ষ্য এনসিপির, সমাবেশে আশাবাদ আসিফ মাহমুদের

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম

2026-10-30T19:44:40+00:00
2026-10-30T19:44:40+00:00
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
রাজনীতি
পাঁচ বছরেই ক্ষমতার লক্ষ্য এনসিপির, সমাবেশে আশাবাদ আসিফ মাহমুদের
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম 
গণবিক্ষোভ সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, বর্তমানে যারা দলটির সমাবেশে অংশ নিচ্ছেন, ভবিষ্যতে তাঁদের সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা আজকে যারা সমাবেশে এসেছেন, আগামী দিনে আপনাদের সংখ্যা দ্বিগুণ, পাঁচ গুণ, এমনকি ১০ গুণ হবে ইনশাআল্লাহ।’

এনসিপির এই নেতা বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দলটি ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে। এ সময় তিনি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও সেগুলোর কোনোটিই বাস্তবায়ন করেনি। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

ঢাকা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান নিয়েও সমালোচনা করেন আসিফ মাহমুদ। তাঁর অভিযোগ, সিটি করপোরেশনের প্রশাসকেরা দলীয় লোকজন নিয়ে উচ্ছেদ অভিযানের নামে চাঁদাবাজির নতুন ব্যবস্থা গড়ে তুলছেন। আগে সকালে উচ্ছেদ অভিযান চালানোর পর ৫০০ টাকা দিলে ফুটপাতে বসার সুযোগ পাওয়া যেত। এখন বিকেলে দুই হাজার টাকা দিলে আবার বসতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, যারা গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে, নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে, নাকি দেশের জন্য কাজ করতে চাওয়া ব্যক্তিদের সমর্থন করবে—তা নির্বাচনের সময়ই বোঝা যাবে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: