মাগুরায় জমি বিরোধে ছোট ভাই হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার

মাগুরা সংবাদদাতা

সারাদেশ

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মাসুদ গাজীকে হত্যার অভিযোগে বড় ভাই সিদ্দিক গাজীকে গ্রেপ্তার করেছে এসআরবি ফোর্সেস।

2026-10-30T15:39:52+00:00
2026-10-30T15:39:52+00:00
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাগুরায় জমি বিরোধে ছোট ভাই হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার
মাগুরা সংবাদদাতা
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মাসুদ গাজীকে হত্যার অভিযোগে বড় ভাই সিদ্দিক গাজীকে গ্রেপ্তার করেছে এসআরবি ফোর্সেস। ঘটনার পর পলাতক থাকা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামিকে মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে মাগুরার শালিখা উপজেলার নাঘোসা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্দিক গাজীকে (৪৫) গ্রেপ্তার করে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার সিদ্দিক গাজী নাঘোসা এলাকার মৃত মোসলেম গাজীর ছেলে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তিনি লাঠি দিয়ে আঘাত করে ছোট ভাই মাসুদ গাজীকে (৪৫) হত্যা করেন।

অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, হত্যা, ধর্ষণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি ফোর্সেস। এর অংশ হিসেবে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: