মাদক কারবারে দলীয় পরিচয়ও ছাড় পাবে না: নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

সারাদেশ

মাদক কারবারে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য

2026-10-29T21:00:34+00:00
2026-10-29T21:00:34+00:00
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদক কারবারে দলীয় পরিচয়ও ছাড় পাবে না: নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:০০ পিএম 
সংগৃহীত ছবি
মাদক কারবারে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, নিজের দলের নেতা-কর্মী হলেও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোলার চরফ্যাশন সদর রোডে উপজেলা ও পৌরসভা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে অনেককে কারাগারে যেতে হয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সব মতের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গত ১৭ বছরে চরফ্যাশন ও মনপুরায় যারা হত্যাকাণ্ড, চাঁদাবাজি, নিরীহ মানুষকে মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল, তাদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙন রোধ এবং পর্যটন খাতের বিকাশে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করার জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেন নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললে তা দলের প্রতি আনুগত্যের অভাব হিসেবে বিবেচিত হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।

চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল। এতে উপজেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সমাবেশে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: