দোহারে ১১ দলীয় ঐক্যজোটের স্বাগত মিছিল, ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

ঢাকার দোহার উপজেলায় আগামী ৩১ অক্টোবর ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় অনুষ্ঠেয় লং মার্চ সফল করার লক্ষ্যে স্বাগত মিছিল করেছে ১১

2026-10-29T19:20:07+00:00
2026-10-29T19:20:07+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
দোহারে ১১ দলীয় ঐক্যজোটের স্বাগত মিছিল, ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার দোহার উপজেলায় আগামী ৩১ অক্টোবর ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় অনুষ্ঠেয় লং মার্চ সফল করার লক্ষ্যে স্বাগত মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। মিছিল থেকে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবি তুলে ধরেন জোটের নেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার জয়পাড়া কালেমা চত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি দোহার বটিয়া তানশীরুল ইসলাম মাদ্রাসা থেকে শুরু হয়ে জয়পাড়া কালেমা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী বক্তব্যে নেতারা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহার উপজেলা শাখার আমির ডা. শহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সহকারী সেক্রেটারি এ.বি.এম. কামাল হোসাইন।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুর এ আলম ঝিলু। এ ছাড়া ১১ দলীয় ঐক্যজোটের দোহার উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: