আইইবি নির্বাচন ২০২৭-২৮: সিলেটে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর

সিলেট সংবাদদাতা

সারাদেশ

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৭-২৮ সামনে রেখে সিলেটে প্রার্থীদের প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর গার্ডেন

2026-10-29T18:38:17+00:00
2026-10-29T18:38:17+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
আইইবি নির্বাচন ২০২৭-২৮: সিলেটে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর
সিলেট সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৭-২৮ সামনে রেখে সিলেটে প্রার্থীদের প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর গার্ডেন টাওয়ারের হলরুমে আয়োজিত এ প্রচারণা অনুষ্ঠানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার আইইবির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে প্রচারণা চালাচ্ছেন।

প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ এবং সম্মানী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মিয়া মুহাম্মাদ কাইয়ূম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবির সদর দপ্তরসহ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্যসচিব প্রকৌশলী প্রণজিত কুমার দেব।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী ড. সালমা আক্তার, অ্যাবের সিলেটের সদস্য প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী রাবেয়া বেগম এবং বিপিডিবির ঢাকা কার্যালয়ের উপপ্রধান প্রকৌশলী, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্যসচিব ও আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদপ্রার্থী প্রকৌশলী মুহাম্মদ সারোয়ার মাওলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী এবং অ্যাবের সিলেটের সদস্য প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী।

আইইবির নির্বাচন সামনে রেখে সিলেটে প্রার্থীদের প্রচারণা ও ভোটারদের সমর্থন আদায়ের কার্যক্রম চলছে। আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের মধ্য দিয়ে প্রকৌশলীদের এই পেশাজীবী সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: